চট্টগ্রাম প্রতিনিধি:
গণতন্ত্রকে শক্তিশালী করা ও জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আল নোমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করতে তিনি ৮নং শোলকবহর ওয়ার্ডের শতাব্দি এলাকায় ডোর টু ডোর গণসংযোগ ও মতবিনিময় করেন।
এ সময় ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, “দেশ ও জনগণের স্বার্থে বিএনপির প্রার্থী সাইদ আল নোমান একজন যোগ্য, সৎ ও পরীক্ষিত নেতা। চট্টগ্রাম–১০ আসনের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য। এ জন্য চট্টগ্রাম–১০ আসনের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মুসলিম উদ্দিন সওদাগর, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, চট্টগ্রাম মহানগর উচ্চ বিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, সদস্য খোরশেদ আলম টিটু, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবীর পলাশ, বায়োজিদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান সুমন, মনির হোসেন, ৪৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রনি এবং ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ