দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
আনন্দ র্যালি ও সংবাদ সম্মেলন: সীতাকুণ্ডের নব নির্বাচিত এমপি এস এম আল মামুনের উদ্যোগ

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরের আওতাধীন গত শুক্রবার চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তীবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ আনন্দ র্যালি ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত গণ মানুষের নেতা, সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য এস এম আল মামুন এমপি’র অনন্য উদ্যোগের জন্য।

সংসদ সদস্য এস এম আল মামুন এমপি সম্প্রতি জাতীয় সংসদে জঙ্গল সলিমপুরের ছিন্নমূলের ২৪ হাজার ভূমিহীন পরিবারকে মৌজা মূল্যে ২ শতক সহজ কিস্তিতে স্থায়ী বন্দোবস্তির দাবি উত্থাপন করেছেন। এই উল্লেখ যোগ্য দাবির প্রেক্ষিতে সংগ্রাম পরিষদের উদ্যোগে আনন্দ মিছিল ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ গাজী ছাদেকুর রহমান লিখিত বক্তব্যে বলেন, “প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে একজন মানুষও ভূমিহীন থাকবে না। স্থানীয় সংসদ সদস্য এস এম মামুন এমপি’র প্রচেষ্টায় সলিমপুর মৌজায় বসবাসকারী ২৪ হাজার ছিন্নমূল পরিবারকে সরকারি নীতিমালা অনুযায়ী মৌজা মূল্যে ৫ শতক জমি সহজ কিস্তিতে বন্দোবস্ত প্রদানের দাবি জানাচ্ছি।

“তিনি আরও বলেন, “গরীব-দুঃখী ও ছিন্নমূল মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত নানা কর্মসূচি সব মহলে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর দয়া ও মহানুভবতায় দেশের নানা প্রান্তের হতদরিদ্র মানুষেরা শুধু আশার আলো খুঁজে পায়নি, বরং বেঁচে থাকার অবলম্বনও পেয়েছে। আমরা আশা করছি, চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য এস এম আল মামুন এমপি’র মাধ্যমে প্রধানমন্ত্রী আমাদের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ২৪ হাজার ভূমিহীন পরিবারের মাথা গোঁজার ঠাই ৫ শতক করে জমি প্রতীকী মূল্যে স্থায়ী বন্দোবস্ত প্রদান করবেন।
“সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক গোলাম গফুর, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইস্রাফিল, আল আমিন সাগর, শাহ আলম, আরমান, মোঃ কাউছার, মিজানুল কদর, কাজী মিজানুর রহমান, আব্দুর রশিদ, মুকবুল শেখ, মোঃ নরু, আলম, আশিকুর রহমান, মোহাম্মদ মনির, মোঃ সেলিম, মোহাম্মদ সিরাজ, আমিন, রানা হায়দার, শিবলু, অরিফ, রুবেল, ওসমান, সাগর, ইমরান, রিয়াজসহ অসংখ্য নেতাকর্মী।
তথ্য সংগ্রহ করেনঃ নুর মোহাম্মদ( ফ্রীল্যান্স রিপোর্টার)
আনন্দ র্যালি ও সংবাদ সম্মেলন: সীতাকুণ্ডের নব নির্বাচিত এমপি এস এম আল মামুনের উদ্যোগ