জমকালো আয়োজনে চট্টগ্রামে যাত্রা শুরু করল ‘বাংলা ডাইন’

বাংলাদেশ

আরিফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মাজার গেইট এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রেস্তোরাঁ ‘বাংলা ডাইন’।

দেশ-বিদেশে বহুল জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান কাচ্চি ডাইন-এর নতুন এই উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের খাদ্যপ্রেমীদের জন্য যুক্ত হলো আরেকটি আধুনিক ও ঐতিহ্যবাহী খাবারের ঠিকানা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র শাহাদাত হোসেন। তিনি কেক কেটে ও ফিতা কেটে ‘বাংলা ডাইন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় দেশের জনপ্রিয় অসংখ্য কনটেন্ট ক্রিয়েটর, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘বাংলা ডাইন’-এর বিশেষত্ব হিসেবে থাকছে অথেনটিক বাংলা খাবার, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি, দেশীয় স্বাদের নানা পদ ও স্বাস্থ্যসম্মত রান্নার বিশেষ আয়োজন। আধুনিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মানসম্মত সেবার সমন্বয়ে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করবে বলে জানান কর্তৃপক্ষ।

উদ্বোধনী বক্তব্যে মাননীয় মেয়র শাহাদাত হোসেন বলেন,

“ব্যবসা পরিচালনায় কোনো ধরনের ভেজাল, অস্বাস্থ্যকর উপাদান বা অনৈতিক পদ্ধতি ব্যবহার না করে খাবারের গুণগত মান নিশ্চিত করতে হবে। খাদ্যের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে গ্রাহকের আস্থা দীর্ঘদিন ধরে রাখা সম্ভব।”

তিনি নতুন এই উদ্যোগের সাফল্য কামনা করেন এবং তরুণ উদ্যোক্তাদের সৎ ও দায়িত্বশীল ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানান, মধ্য আয়ের মানুষের কথা বিবেচনা করেই উদ্বোধনী উপলক্ষে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ৩৫০ টাকার মেজবানি প্যাকেজ মাত্র ১৯৯ টাকায় প্রদান করা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের সুবিধা হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া আগামী ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি—এই তিনদিন প্রতিটি খাবারের উপর থাকছে ১৫ শতাংশ বিশেষ ছাড়। তিনদিনব্যাপী এই অফার চলাকালে গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

নতুন এই উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের খাবারের বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে এবং গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে মানসম্মত ঐতিহ্যবাহী খাবার উপভোগ করার সুযোগ পাবেন বলে মনে করছেন স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা রেস্তোরাঁটির বিভিন্ন আয়োজন ঘুরে দেখেন এবং খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

 

জমকালো আয়োজনে চট্টগ্রামে যাত্রা শুরু করল ‘বাংলা ডাইন’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *