মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা নিবেদন

জাতীয় বাংলাদেশ রাজনীতি
আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সাথে বীর শহীদদের স্মরণ করেছে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দল।

দিবসটির তাৎপর্য উপলব্ধি করে সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

বুধবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত নগরীর ষোলশহর ২ নম্বর গেইটস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় দেশপ্রেম, গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সেলিম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অ্যাডভোকেট মোঃ আমজাদ হোসেন, সহ-সভাপতি খোরশেদ আলম, মোঃ ওয়াসিম, কামরুল হাসান আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ নাহিদ হোসেন পাটোয়ারী এবং সদস্য মোঃ আরিফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা অর্জনে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ধারণ করেই একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা নিবেদন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *