চট্টগ্রামে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

জাতীয় বাংলাদেশ রাজনীতি

আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, তাজাখবর ডেস্ক :

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল পাঁচলাইশ থানা কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের সভাপতি মোঃ আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ ফরিদ।

এছাড়া উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা কমিটির আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন কুসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান আসলাম, যুগ্ম আহ্বায়কবৃন্দ মোঃ খোরশেদ আলম ও মোঃ নাসির উদ্দিন এবং সদস্য সচিব মোঃ কবির হাসান।

র‌্যালিতে বক্তারা বলেন, প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে হবে এবং সকল প্রকার বৈষম্য দূর করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় পাঁচলাইশ থানা কমিটির আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন কুসুম তার বক্তব্যে বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও পরিশ্রমের বিনিময়ে গড়ে উঠছে আধুনিক বাংলাদেশ। অথচ এখনও অনেক শ্রমিক ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত। এই বৈষম্য দূর করতে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “শ্রমিকদের অধিকার আদায়ে জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল সবসময় রাজপথে থাকবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে।”

র‌্যালিতে অংশগ্রহণকারীরা “শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইদুল, শাহীন মাঝি, মাজু, শাহাজান, দুলাল, আব্দুল কাদের পিন্টু, নাসির উদ্দিন, মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চট্টগ্রামে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *