সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা

বাংলাদেশ

আরিফুল ইসলাম, চট্টগ্রাম:

মোহাম্মদ রাইহানকে সভাপতি ও জহিরুল ইসলাম আরবকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট সাংবাদিক উন্নয়ন পরিষদ (জেডিসি)-এর চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সফরকালে চেরাগী পাহাড়স্থ লুসাই ভবনের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস. এম. মিজান উল্লাহ এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর স্বাক্ষরিত কমিটির অনুমোদন প্রদান করা হয়।

কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনের উপদেষ্টা শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নবগঠিত এই কমিটি ঘোষণা করেন।

নতুন নেতৃত্ব ঘোষণার পর উপস্থিত কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রাইহান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আরবসহ কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, নবগঠিত এই নেতৃত্ব চট্টগ্রামে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই তাদের প্রত্যাশা।

চট্টগ্রাম মহানগর কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ:

সভাপতি : মোহাম্মদ রাইহান

সহ-সভাপতি : রানা নাহা

সহ-সভাপতি : সাহাদাৎ হোসেন

সাধারণ সম্পাদক : জহিরুল ইসলাম আরব

যুগ্ম সাধারণ সম্পাদক : নুরুল আমিন সোহেল

যুগ্ম সাধারণ সম্পাদক : তকির উদ্দিন আনিছ

সাংগঠনিক সম্পাদক : মুরাদ হোসাইন বিপ্লব

সহ-সাংগঠনিক সম্পাদক : দুলাল

অর্থ সম্পাদক : মোহাম্মদ রাজিব

দপ্তর ও প্রচার সম্পাদক : মোহাম্মদ নুরুন্নবী

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক : মনির হোসেন জীবন

আইন সম্পাদক : অ্যাডভোকেট ফারুক

ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক : মোহাম্মদ রাজু শেখ

মহিলা সম্পাদিকা : ইয়াসমিন আক্তার

কার্যকরী সদস্যরা:

আব্বাস উদ্দিন, সাজু তালুকদার, মিজানুর রহমান, আহমাদুল্লাহ, ওমর ফারুক ও কফিল উদ্দিন।

অনুষ্ঠান শেষে সংগঠনের চেয়ারম্যান এস. এম. মিজান উল্লাহ সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্বশীলতা ও পেশাগত সততা বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য নবগঠিত কমিটির প্রতি আহ্বান জানান।

 

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *