জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব: বিএনপি নেতার ঘর ভাঙচুর, দোকানে অগ্নিসংযোগ

জাতীয় বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ 

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব: বিএনপি নেতার ঘর ভাঙচুর, দোকানে অগ্নিসংযোগ

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ এবং দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে।

সন্ত্রাসী মহড়া ও হামলা

গত ১০ মার্চ দিবাগত রাতে সন্ত্রাসীরা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীদের মতে, তারা প্রায় ৩০ রাউন্ড গুলি ছুড়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করে তোলে। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে আওয়ামী ক্যাডার মশিউর, ডাকাত ইয়াকুব ও লাদেন শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি দল লটকনশাহ ঘোনা থেকে কাঠালতলা হয়ে লোহার ব্রিজের দিকে অগ্রসর হয়।

সন্ত্রাসীরা প্রথমে উত্তর জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক মিজানুর রহমান রাজুর বাড়িতে হামলা চালায়। এরপর বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন জিয়ার এসি ফ্রিজের শোরুমে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। ভাগ্যক্রমে এসির দোকান আগুন থেকে বাঁচলেও পাশের একটি লাকড়ির দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, যুবলীগ নেতা আরিফ, আমিন, সাইদুল, ইয়াছিন, নুরুল হক ভান্ডারী ও কালা বাচ্চুর নেতৃত্বে এই সন্ত্রাসী তাণ্ডব চালানো হয়।

প্রশাসনের নিষ্ক্রিয়তা ও এলাকাবাসীর আতঙ্ক

ঘটনার পর স্থানীয়রা ৯৯৯-এ কল করলে সীতাকুণ্ড থানার ওসি সমাজের নেতৃবৃন্দের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে ২০ ফেব্রুয়ারি ২০২৫ সালে একই এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মশিউর ডাকাত, এয়াকুব ও লাদেন শাহাবুদ্দিনের নেতৃত্বে শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালায়। সেসময় শতাধিক বাড়ি লুটপাট, কয়েকশ মোবাইল ছিনতাই ও নিরীহ মানুষকে মারধর করা হয়। এক ব্যক্তিকে গ্রেনেড মেরে তার গোপনাঙ্গ ঝলসে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।

এ ছাড়া কিছুদিন আগেও স্থানীয় সমাজনেতা মো. সবুজকে আনোয়ার, সুমন, শিপন, রহমানসহ ৮-১০ জন সন্ত্রাসী ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।

সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি চায় এলাকাবাসী

জঙ্গল সলিমপুরের সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনের নিষ্ক্রিয়তায় তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভুক্তভোগীরা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব: বিএনপি নেতার ঘর ভাঙচুর, দোকানে অগ্নিসংযোগ

তথ্য সংগ্রহ করেনঃ নিজস্ব প্রতিবেদক

 আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *