ঈদের শুভক্ষণে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সেলর প্রার্থী লায়ন আলিজা শারমিন মুন্নী

জাতীয় বাংলাদেশ রাজনীতি
আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মঠবাড়িয়ার সম্ভাবনাময় নেতৃত্ব ও কাউন্সেলর প্রার্থী লায়ন আলিজা শারমিন মুন্নী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত। এই পবিত্র দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও সহানুভূতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

তিনি আরও বলেন, “সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই, তাহলে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।”

লায়ন আলিজা শারমিন মুন্নী তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে নিজের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ তাঁর এই শুভেচ্ছা বার্তাকে স্বাগত জানিয়েছেন এবং তাঁকে একজন মানবিক, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে মূল্যায়ন করেছেন।

পবিত্র ঈদের এই মাহেন্দ্রক্ষণে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

ঈদের শুভক্ষণে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সেলর প্রার্থী লায়ন আলিজা শারমিন মুন্নী

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *