বিদায়ী সৌজন্য ইফতার: ড. ফাওজুল কবির খানের আয়োজনে এক টেবিলে সাবেক উপদেষ্টারা

জাতীয় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | ২৭ ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান–এর মিন্টো রোডের সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়েছে

সাবেক উপদেষ্টাদের অংশগ্রহণে এক আন্তরিক ইফতার ও নৈশভোজ অনুষ্ঠান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সাবেক প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ করলে বিষয়টি সামনে আসে।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন, “ড. ফাওজুল কবির খানের আয়োজনে মনোরম ইফতার ও নৈশভোজ। আগামীকাল তিনি ও তাঁর পরিবার মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে ভাড়া বাসায় উঠছেন।”

প্রকাশিত ছবিতে অন্তর্বর্তী সরকারের সময়কার বেশ কয়েকজন উপদেষ্টাকে একসঙ্গে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও। একপর্যায়ে তাঁকে কেক কাটতে দেখা যায়, যা অনুষ্ঠানটিকে আরও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রূপ দেয়।

ধারণা করা হচ্ছে, সরকারি বাসভবন ত্যাগ উপলক্ষে সহকর্মীদের নিয়ে একটি অনানুষ্ঠানিক ‘গেট টুগেদার’ বা বিদায়ী সৌজন্য সভার আয়োজন করেন ড. ফাওজুল কবির খান। এতে সাবেক সহকর্মীরা একত্রিত হয়ে স্মৃতিচারণ ও সৌহার্দ্য বিনিময় করেন।

উল্লেখ্য, সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময় ড. ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়–এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এমএসআই/এমএন

বিদায়ী সৌজন্য ইফতার: ড. ফাওজুল কবির খানের আয়োজনে এক টেবিলে সাবেক উপদেষ্টারা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *