১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এম সোলাইমান বাদশা—পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে

জাতীয় বাংলাদেশ রাজনীতি

আরিফুল ইসলাম, তাজাখবর ডেস্ক, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক এবং বর্তমান বিএনপি নেতা এম সোলাইমান বাদশা।

তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত এই নেতা পাঁচলাইশ ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই তিনি অন্যায়, অনিয়ম ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে বিগত ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিং এবং দলীয় কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং কঠিন সময়েও কর্মীদের পাশে থেকে সংগঠনকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

রাজপথের এই পরীক্ষিত কর্মী হিসেবে এম সোলাইমান বাদশা শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন, বরং তৃণমূলের একজন আস্থাভাজন মানবিক মুখ হিসেবে পরিচিত। অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোকে তিনি নিজের রাজনৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। স্থানীয়দের মতে, তিনি সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সহযোগিতা করে থাকেন।

কর্মীবান্ধব, মানবিক ও প্রতিবাদী নেতৃত্ব হিসেবে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দলীয় নেতাকর্মীদের মতে, তিনি একজন সংগঠক হিসেবে সংকটকালেও নেতৃত্ব দিয়েছেন এবং মাঠ পর্যায়ে দলকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, এমন একজন সৎ, ত্যাগী ও সংগ্রামী নেতৃত্ব কাউন্সিলর নির্বাচিত হলে পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে উন্নয়ন, সুশাসন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

এ বিষয়ে এম সোলাইমান বাদশা বলেন,

“আমি রাজনীতি করি মানুষের জন্য। যতদিন বেঁচে থাকব, ততদিন মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে কাজ করে যাবো।”

এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ ভোটারদের মধ্যে তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চাওয়ার প্রত্যাশা ক্রমেই জোরালো হচ্ছে।

১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এম সোলাইমান বাদশা—পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে

Please Share This Post in Your Social Media

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *