আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন গোলাম আলী নাজির পাড়াস্থ আল হুমাইরা (রা.) মহিলা মাদ্রাসা জামে মসজিদে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইতেকাফ ও ধর্মীয় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও নির্বাচিত ইতেকাফ অংশগ্রহণকারীদের মধ্য থেকে সৌভাগ্যবানদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উমরাহ পালনের সুযোগ ঘোষণা করা হয়েছে।
ফাউন্ডেশন সূত্র জানায়, সম্ভাব্য জুলাই ২০২৬ সালে স্ট্যান্ডার্ড উমরাহ প্যাকেজ (প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যমান) পুরস্কার হিসেবে প্রদান করা হবে। যাদের পাসপোর্ট নেই, তাদের জন্যও ফাউন্ডেশনের উদ্যোগে পাসপোর্ট তৈরি করে দেওয়া হবে।
ইতেকাফে অংশগ্রহণকারী সম্মানিত মুতাকিফগণের জন্য প্রতিদিনের ইফতার, রাতের খাবার ও সাহরীর ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। পাশাপাশি রমজানের শেষ ১০ দিন সহীহ কোরআন তিলাওয়াত, নামাজ শিক্ষা ও দৈনিক আমলি আলোচনা অনুষ্ঠিত হবে। বিশেষ ক্লাস প্রতিদিন বাদ জোহর থেকে শুরু হবে।
আগ্রহীরা নির্ধারিত অনলাইন ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৪ রমজান এবং নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ১৫ রমজান। নির্বাচিতদের ১৬ ও ১৭ রমজান বিকাল ৪টার মধ্যে বেডিং ও বালিশ পাঠিয়ে কনফার্মেশন টোকেন সংগ্রহ করতে হবে। সিট খালি থাকা সাপেক্ষে ১৭ রমজান রাত ১০টায় ওয়েটিং লিস্ট প্রকাশ করা হবে।
আয়োজকরা জানান, পূর্বে যারা এই মসজিদে ইতেকাফে অংশগ্রহণ করেছেন, নতুনদের সুযোগ করে দিতে তাদের আবেদন না করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
ইতেকাফ সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য ১৪ রমজানের মধ্যে হোয়াটসঅ্যাপ বা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে: ০১৮৪১০৪০৫৪৪।