দৈনিক তাজা খবর ডেস্ক,নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান মাস উপলক্ষে সমাজসেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব সন্দ্বীপ–এর উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া অনুষ্ঠান ও মানবিক সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) চট্টগ্রামের হালিশহর এল-ব্লকে অবস্থিত মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে রমজানের তাৎপর্য, মানবিক মূল্যবোধ, দান-সদকার গুরুত্ব এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স জেলা-০৩-এর সম্মানিত গভর্নর এপেক্সিয়ান মো. গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন সদ্য সাবেক জেলা গভর্নর এপেক্সিয়ান মো. সরোয়ারুজ্জামান চৌধুরী, পিডিজি এপেক্সিয়ান মো. জামাল হোসেন, এপেক্স ক্লাব সন্দ্বীপের ফাউন্ডার ও চার্টার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. শাহাদাত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা-০৩ সচিব ও সাবেক সভাপতি এপেক্সিয়ান মুহাম্মদ আবদুল কাদের, সাবেক সভাপতি এপেক্সিয়ান এম এ মান্নান নাবিল, ক্লাবের বর্তমান সভাপতি এপেক্সিয়ান মো. সুজাউদ্দৌলা সুজন, সেক্রেটারি এপেক্সিয়ান মো. আশ্রাফ উল্লাহ, ট্রেজারার এপেক্সিয়ান মো. এমদাদুল ইসলাম রুবেল, প্রো এপেক্সিয়ান মো. ফরহাদুল হাসান মোস্তফা, আগ্রাবাদ ক্লাবের লাইফ মেম্বার এপেক্সিয়ান মো. শাহাদাত হোসেন, সাবেক সভাপতি এপেক্সিয়ান মো. সফিকুল আলম, আইপিপি এপেক্সিয়ান টিটু পাল, কর্ণফুলী ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান জিয়াউল কবির সোহেল, পতেঙ্গা ক্লাবের সাবেক সভাপতি এপেক্সিয়ান জিল্লুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মো. মানিক। মোনাজাত শেষে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। পাশাপাশি মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ও অসহায় শিক্ষার্থীদের সহায়তায় সেবা কার্যক্রমের অংশ হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, মানবিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।