স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ‘প্রশান্তি–৩’ উদ্বোধন : নতুন ঘর পেয়ে বদলে গেল শানু বেগমের জীবন

জাতীয় বাংলাদেশ
আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন।

সংগঠনের গৃহনির্মাণ প্রকল্প “প্রশান্তি” এর আওতায় নির্মিত ‘প্রশান্তি–৩’ ঘরের উদ্বোধন ও আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শমসের পাড়াস্থ এজাহার মিয়া সওদাগর বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে অসহায় নারী শানু বেগমের হাতে নতুন বসতঘরের চাবি তুলে দেওয়া হয়। দীর্ঘদিন নিজস্ব আশ্রয় না থাকায় তিনি অন্যের বাসায় মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, যার ফলে আজ তিনি পেলেন নিরাপদ ও সম্মানজনক একটি স্থায়ী ঠিকানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মানবিক চিকিৎসক, সহকারী অধ্যাপক ডাঃ তফিকুর নাহার মোনা। উদ্বোধক হিসেবে ছিলেন সরকারি হাজী আব্দুল বাতেন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ।

এসময় সংগঠনের স্বেচ্ছাসেবী জাহেদুল আলম, রুবেল মাহমুদ, জীবন মাহমুদ, রিদুয়ান হৃদয়, সাফায়েত শিহাব, জাহেদ আলম, জামান চৌধুরী, মামুনুর রশীদ, দিদার আলম, খানম হাবিব, মোঃ জাবেদ, হাসিবুল হাসানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন, শুধু দান নয়—মানুষকে স্থায়ীভাবে স্বাবলম্বী ও নিরাপদ জীবনের পথে এগিয়ে নিতে এমন গৃহনির্মাণ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। একটি নিরাপদ ঘর মানে একটি পরিবারের মর্যাদা, নিরাপত্তা ও নতুন স্বপ্নের সূচনা।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন জানায়, মানবতার ডাকে সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকেই তাদের এই উদ্যোগ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতেও “প্রশান্তি” প্রকল্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ‘প্রশান্তি–৩’ উদ্বোধন : নতুন ঘর পেয়ে বদলে গেল শানু বেগমের জীবন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *