চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১ঃ দৈনিক তাজা খবর। 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১ঃ দৈনিক তাজা খবর। 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডে মাইক্রোবাসের ধাক্কায় আফছার আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আফছার আলী সীতাকুন্ড উপজেলায় জঙ্গল সলিমপুর এলাকার মৃত মো. শহীদ উদ্দীনের ছেলে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানান তার ছেলে সাজেদুল ইসলাম।

তিনি বলেন, বাড়ি থেকে সাইকেলে সিকিউরিটির চাকরিতে যাচ্ছিলেন বাবা। পথে বায়েজিদ লিংক রোডে ছিন্নমূলের মুখে সাইকেলকে মাইক্রোবাস ধাক্কা দিলে গুরুতর আহত হন। এ অবস্থায় হাসপাতালে আনা হয়। মাইক্রোবাসটি ঘটনাস্থলে ছিল।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, মাইক্রোবাসের ধাক্কায় আহত এক সিকিউরিটি গার্ডকে চমেক হাসপাতালে আনা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

তথ্যসূত্রঃ /ইন্টারনেট

Spread the love