চসিকের করোনার আইসোলেশন সেন্টারের যাত্রাঃ দৈনিক তাজা খবর। 

চসিকের করোনার আইসোলেশন সেন্টারের যাত্রা

জাতীয় বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

চসিকের করোনার আইসোলেশন সেন্টারের যাত্রাঃ দৈনিক তাজা খবর। 

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত নগরীর লালদীঘির দক্ষিণ পাড়ে যাত্রা শুরু হয়েছে করোনার আইসোলেশন সেন্টার। দুই-এক দিনের মধ্যেই এ সেন্টারে রোগী ভর্তি  শুরু করা হবে। করোনার পরিস্থিতি বুঝে এ আইসোলেশন সেন্টার সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। তখন শয্যা ও জনবল বাড়ানো হবে। করোনা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধপত্র-অক্সিজেন সাপোর্ট, খাবারসহ সব ধরনের প্রয়োজনীয় সুরক্ষা সেবা নিশ্চিতসহ নানা সুবিধা রাখা হয়েছে বলেও চসিক সূত্রে জানা গেছে।

মঙ্গলবার চসিকের লাইব্রেরি ভবনের দুইটি ফ্লোর নিয়ে গড়ে তোলা ৫০ শয্যার সেন্টারটির উদ্বোধন করেন সিটি মেয়র মো.  রেজাউল করিম চৌধুরী। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. মোজাম্মেল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, আইসোলেশন সেন্টারের সমন্বয়কারী চসিকের আরবান হেলথ প্রকল্প পিএ-১ এর প্রকল্প ব্যবস্থাপক ডা. মো. মুজিবুল আলম চৌধুরী প্রমুখ।

চসিক সূত্রে জানা গেছে, ৫০ শয্যার মধ্যে দোতলায় ৩৫ শয্যা থাকছে পুরুষদের জন্য, তৃতীয়তলায় ১৫ শয্যা নারীদের। ইতিমধ্যে চসিকের পদায়ন করা ১১ জন চিকিৎসক যোগদান করেছেন। ১০ জন চিকিৎসক সবসময় থাকবেন। এ ছাড়া ১২ জন প্যারামেডিকস, ৩ জন ফার্মাসিস্ট, ৮ জন ওয়ার্ডবয়, ২ জন স্টোর কিপার, ৩ জন ওয়ার্ড মাস্টার রোস্টার অনুযায়ী ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

চসিকের করোনার আইসোলেশন সেন্টারের যাত্রাঃ দৈনিক তাজা খবর। 

তথ্যসূত্রঃ /ইন্টারনেট

Spread the love