যৌন নির্যাতন রক্ষা থেকে পেতে চলন্ত অটো থেকে লাফিয়ে আহত’ কলেজ ছাত্রী

Featured আন্তর্জাতিক জাতীয় বাংলাদেশ

জেলার ঝিনাইগাতী থানার ওসি মো. ফায়েজুর রহমান  জানান, রোববার দুপুরে এ ঘটনায় ওই কলেজছাত্রী মামলা করেছেন হানিফ মিয়া (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

হানিফ জেলার ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর গ্রামের আতাব উদ্দিনের ছেলে।

ওসি ফায়েজুর মামলার নথির বরাতে জানান, ময়ময়সিংহের হালুয়াঘাটের একটি নার্সিং ইনস্টিটিউটের ওই ছাত্রীর বাড়ি উপজেলার নাচুনমহরী গ্রামে। সকালে পূজার কেনাকাটা করার জন্য তিনি আয়নাপুর গ্রাম থেকে অটোরিকশায় করে শেরপুর যাচ্ছিলেন। অটোরিকশায় চালক ছাড়াও দুইজন যাত্রী ছিলেন। পথে কারারপাড় এলাকা থেকে হানিফ অটোরিকশায় উঠে ওই ছাত্রীকে যৌন নিপীড়ন শুরু করেন। নিপীড়নের মাত্রা বেড়ে গেলে ছাত্রী চিৎকার করেন। কিন্তু কেউ এগিয়ে আসেনি। অটোরিকশা থামাতে বললেও চালক  থামাননি।

একপর্যায়ে ওই ছাত্রী চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে পায়ে আঘাত পান আর চালক দ্রুত অটোরিকশা নিয়ে সটকে পড়েন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ওসি বলেন, রাস্তায় পড়ে ব্যথায় কাতরাতে থাকলে তার পরিচিত এক ব্যক্তি বাড়িতে খবর দেন।  স্বজনরা গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঝিনাইগাতী থানায় এসে মামলা করেন। হানিফকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

তথ্যঃ বিডিনিউস২৪

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *