টাকা আদায়ের অভিযোগে ছয় পুলিশ সদস্যকে জেলে পাঠিয়েছে আদালাতঃ দৈনিক তাজা খবর।

টাকা আদায়ের অভিযোগে ছয় পুলিশ সদস্যকে জেলে পাঠিয়েছে আদালাত

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

টাকা আদায়ের অভিযোগে ছয় পুলিশ সদস্যকে জেলে পাঠিয়েছে আদালাতঃ দৈনিক তাজা খবর।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক ব্যক্তির কাছে গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে একজনকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগে ছয় পুলিশ সদস্যকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন, কনস্টেবল আব্দুল নবী, এসকান্দর হোসেন, মনিরুল ইসলাম, শাকিল খান, মো. মাসুদ এবং মোর্শেদ বিল্লাহ। সকলেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত।

সোমবার এ বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরির্দশক সুব্রত ব্যানার্জী।

জানা গেছে, রবিবার চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় ছয়জনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে এর আদালতে হাজির করা হয়। এরপরই তাদের কারাগারে পাঠানো হয়।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

তথ্যসূত্রঃ /ইন্টারনেট

Spread the love