আরিফুল ইসলাম, তাজাখবর ডেস্ক, চট্টগ্রাম প্রতিনিধি :
প্রিয় জন্মস্থান মুছাপুর, সন্দ্বীপ, চট্টগ্রামবাসীসহ দেশের সকল সন্দ্বীপবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আফছার উদ্দীন মাস্টার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও নতুন সম্ভাবনার প্রতীক। নতুন বছরের সূচনায় তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সমাজের উন্নয়ন ও ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
মোহাম্মদ আফছার উদ্দীন মাস্টার দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি বর্তমানে সন্দ্বীপ সমিতি চট্টগ্রামের সভাপতি এবং মুছাপুর সমিতি চট্টগ্রামের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সন্দ্বীপ নাগরিক সমাজ চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে যুক্ত আছেন।
তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন, যার মধ্যে রয়েছে মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়, মুছাপুর শেখ মুহাম্মদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, কাটগড় ফাজিল মাদ্রাসা (গাছুয়া), থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হারামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রহমতপুর দক্ষিণ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও আয়েশা ওবায়েদ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
স্বাস্থ্যখাতেও তিনি অবদান রেখেছেন। তিনি মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি এম. বিল্লাহ স্মৃতি সংসদ, মুছাপুর-এর সভাপতি এবং এম. বিল্লাহ স্যাটেলাইট বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি।
এছাড়াও তিনি মাওলানা রমিজ উদ্দীন জামে মসজিদ ঈদগাঁ কমিটির সিনিয়র সহসভাপতি ও যুগ্ম সম্পাদক এবং বশিরিয়া ফাজিল মাদ্রাসার (১৯৯৭-২০০৩) অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়ভাবে একজন সৎ, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে তিনি ব্যাপকভাবে পরিচিত। তার এই শুভেচ্ছা বার্তায় সন্দ্বীপবাসীর মাঝে ইতিবাচক সাড়া পড়েছে।
মুছাপুর ও সন্দ্বীপবাসীকে আফছার উদ্দীন মাস্টারের বাংলা নববর্ষের শুভেচ্ছা
Please Share This Post in Your Social Media