হাটহাজারীতে ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি শুরু: বাবুল চেয়ারম্যান, তকি ম্যানেজার মনোনীত

জাতীয় বাংলাদেশ

আরিফুল ইসলাম, তাজাখবর ডেস্ক, চট্টগ্রাম প্রতিনিধি :

হাটহাজারী খেলোয়াড় সমিতির উদ্যোগে দীর্ঘমেয়াদি ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সভাপতি মোঃ সিরাজ মেহেদী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবদুল হালিম।

সভায় উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ও ছাত্রনেতা প্রকৌশলী তকিবুল হাসান চৌধুরী তকি, সাবেক সভাপতি মোহাম্মদ জাফর, সোহেল রানা, সেলিম রিয়াজ, সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন বাবুল, যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন মুন্না, সাবেক সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন সিদ্দিক সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকসহ সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী, সাবেক আহ্বায়ক ও আলিফ হসপিটালের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বাবুলকে চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি প্রকৌশলী মোঃ তকিবুল হাসান চৌধুরী তকিকে ম্যানেজার হিসেবে মনোনীত করা হয়।

এছাড়া, হাটহাজারী মাঠে শিগগিরই দীর্ঘমেয়াদি ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার ঘোষণা দেওয়া হয়। বক্তারা জানান, এই উদ্যোগ এলাকার তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়াবে এবং দক্ষ ফুটবলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাটহাজারীতে ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি শুরু: বাবুল চেয়ারম্যান, তকি ম্যানেজার মনোনীত

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *