আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, তাজাখবর র্ডেস্ক :
চট্টগ্রাম মহানগরের ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংগঠক মোহাম্মদ আলি।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই তরুণ নেতা জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে প্রস্তুত।
মোহাম্মদ আলি পূর্বে অনিন্দ পুর সমাজ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য স্থানীয়দের আস্থা অর্জন করেন।
তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের সমস্যা সমাধান, সেবা নিশ্চিত করা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং মাঠপর্যায়ে সক্রিয় থাকার কারণে ইতোমধ্যে তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় মনোনয়ন পেলে মোহাম্মদ আলি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি উন্নত ও সুশাসিত ওয়ার্ড গঠনের প্রত্যয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই তরুণ সংগঠক।