২৭২৯ কোটি টাকা ব্যয়ে ৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন

অর্থনীতি

২ হাজার ৭২৯ কোটি ৬৪ হাজার টাকায় সাতটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় (ভার্চুয়াল) কমিটির সদস্য, মন্ত্রিসভা পরিষদের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম সাংবাদিকদের ব্রিফ করেন।

সভায় বেসরকারি খাতে নারায়ণগঞ্জের জালকুড়িতে ৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপনের একটি দরপ্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এ থেকে প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের দাম পড়বে ১৭ দশমিক ৬০৪ টাকা। এ হিসেবে ২০ বছর মেয়াদে ওই স্পন্সরকে আনুমানিক এক হাজার ৬৬৫ কোটি ৪৮ টাকা পরিশোধ করতে হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে ইউডি এনভাইরনমেন্টাল ইক্যুইপমেন্ট কোং লিমিটেড, এভারব্রাইট এনভায়রনমেন্টাল প্রোটেকশন টেকনিক্যাল ইক্যুইপমেন্ট (চাংঝো) লিমিটেড এবং এসএবিএস সিন্ডিকেটের কনসোর্টিয়াম।

তিনি বলেন, ‘২০২০-২০২১ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে চুক্তিবদ্ধ ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সারের মধ্যে চতুর্থ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মেট্রিক টনের দাম ২৬২ দশমিক ৬২৫ ডলার হিসেবে মোট ব্যয় হবে ৭৮ লাখ ৭৮ হাজার ৭৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৬ কোটি ৯২ লাখ ৯৯ হাজার টাকা।’

সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) জন্য ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। এর মধ্যে মেসার্স জেনট্রেড এফজেডই, ইউএই-এর স্থানীয় এজেন্ট মেসার্স দেশ ট্রেডিং করপোরেশন, ঢাকার কাছ থেকে দুই লটে ২০ হাজার মেট্রিক টন এবং মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, দুবাই, ইউএই-এর লোকাল এজেন্ট-মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকার কাছ থেকে বাকি ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড সংগ্রহ করা হবে। মোট তিনটি লটে এসব পণ্য আমদানি করতে সরকারের মোট ব্যয় হবে এক কোটি ৩ লাখ ১১ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৮৭ কোটি ৫৯ লাখ ১৯ হাজার টাকা।’

অতিরিক্ত সচিব বলেন, ‘কুড়িগ্রাম (দাসেরহাট)-নাগেশ্বরী-ভ’ রঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ফুটপাত, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ বিভিন্ন কাজের একটি ক্রয় প্রস্তাব বেশকিছু শর্তে অনুমোদন দিয়েছে কমিটি। এজন্য ব্যয় হবে ১৪৫ কোটি ৬৩ লাখ ৫৭ হাজার টাকা। যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে মেসার্স স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও মেসার্স রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড।’

নাসিমা আরও বলেন, ‘গণপূর্ত অধিদফতর থেকে বাস্তবায়নের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় আজিমপুর সরকারি কর্মকর্তাদের জন্য ফ্ল্যাট নির্মাণের একটি প্রস্তাবের বিষয়ে আরও কিছু তথ্যসহ পরবর্তী সভায় ওঠাতে বলা হয়েছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *