ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান হতে পারে না বলে মন্তব্য করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর পথে হাঁটবে না দোহা।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুলওয়াহ আল-খাতের বলেছেন, আমরা মনে করি না যে এই সংঘাতের মূল কারণ ছিল সম্পর্ক স্বাভাবিকীকরণ। এটা কোনও সমাধান হতে পারে না।