জহুর আহমদ চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

প্রাক্তন মন্ত্রী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জননেতা জহুর আহমদ চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগ মরহুমের কবর জেয়ারত, দোয়া মাহফিল এবং শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে।
সংগঠনের সভাপতি মোঃ সেলিম হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ রুবেল এর নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ খালিদ লিমন, সাংস্কৃতিক সম্পাদক আহাদ, তথ্য ও গবেষণা সম্পাদক দিদার মির্জা, শ্রম ও জনসংখ্যা সম্পাদক ইউসুফ মোল্লা, সহ দপ্তর সম্পাদক এম এম এইচ ইসমাইল, সহ অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোঃ ইমতিয়াজ, মোঃ আকবর হোসেন, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কমিটির আহবায়ক মোঃ সরোয়ার রিগ্যান, যুগ্ম আহবায়ক হাসান মুরাদ চৌধুরী এবং মুহাম্মদ রাশেদুল আলম। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ এবং সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
তথ্য সংগ্রহ করেন: আরিফুল ইসলাম চট্টগ্রাম।