আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে আলোচনা।
সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম তৃণমূল পর্যায় থেকে উঠে আসছে, তাদের মধ্যে অন্যতম হলেন তরুণ সংগঠক ও জনসম্পৃক্ত ব্যক্তিত্ব আনিসুজ্জামান সাইমন।
বর্তমানে তিনি চকবাজার সিটি জেন ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চকবাজার থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দীর্ঘদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করা এবং রাজনৈতিক কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত।
শুধু রাজনৈতিক পরিচয়েই নয়, আনিসুজ্জামান সাইমন চট্টগ্রাম আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ দায়িত্বের মাধ্যমে তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থদের সহায়তা, শিক্ষামূলক উদ্যোগ, এবং সামাজিক সমস্যার সমাধানে তার সক্রিয় উপস্থিতি তাকে একজন জনবান্ধব নেতা হিসেবে পরিচিত করেছে।
চকবাজার ওয়ার্ডের সাধারণ মানুষের একটি বড় অংশ মনে করছেন, পরিবর্তনশীল নগর বাস্তবতায় একজন দূরদর্শী, সৎ ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সে জায়গা থেকে আনিসুজ্জামান সাইমন একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে নিজেদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।বিশ্লেষকরা বলছেন, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, সংগঠনের অভিজ্ঞতা এবং জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা তাকে অন্যদের তুলনায় এগিয়ে রাখছে।
নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে তিনি ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ চকবাজার গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন এলাকাবাসী।
সব মিলিয়ে, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে ১৬ নং চকবাজার ওয়ার্ডে নতুন নেতৃত্বের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেখানে আনিসুজ্জামান সাইমন এখন আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।