চট্রগ্রাম দক্ষিণ জেলায় ছাত্রলীগের দুই নেতা বহিষ্কারঃ দৈনিক তাজা খবর

চট্রগ্রাম দক্ষিণ জেলায় ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

চট্রগ্রাম দক্ষিণ জেলায় ছাত্রলীগের দুই নেতা বহিষ্কারঃ দৈনিক তাজা খবর

গঠণতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করা হয়। বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাওহীদুল ইসলাম জেকি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুদ্দোজা জুয়েল।

এই ব্যাপারে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন আজাদীকে জানান, বহিষ্ককৃতরা সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা না মেনে গত ২০ নভেম্বর লোহাগাড়া ছাত্রলীগের পাল্টা কমিটি ঘোষণা করেছে এবং তা বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করেছে। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ জানতে পেরে তাদেরকে বহিষ্কার করেছে।

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর এ কে এম আসিফুর রহমান চৌধুরীকে সভাপতি ও এরশাদুর রহমান রিয়াদকে সাধারণ সম্পাদক করে (১ বছরের জন্য) ৬৪ সদস্যের ছাত্রলীগের লোহাগাড়া উপজেলা কমিটি অনুমোদন দেয় দক্ষিণ জেলা ছাত্রলীগ।

এর দু’দিন পর নানা অভিযোগ তুলে পাল্টা কমিটি ঘোষণা করে পদবঞ্চিতরা। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাওহীদ ইসলাম জেকি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুদ্দোজা জুয়েল এই কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

তথ্যসূত্রঃ আজাদী/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *