গোমতিতে স্বাধীনতা কাপ উপলক্ষে ভলিবল প্রতিযোগিতার অনুষ্ঠান হয়।

গোমতিতে স্বাধীনতা কাপ উপলক্ষে ভলিবল প্রতিযোগিতার অনুষ্ঠান হয়।

খেলাধুলা বাংলাদেশ

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

গোমতিতে স্বাধীনতা কাপ উপলক্ষে ভলিবল প্রতিযোগিতার অনুষ্ঠান হয়।

খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার গোমতিতে ৪নং ইউনিয়নে স্বাধীনতা কাপ উপলক্ষে ভলিবল প্রতিযোগিতার অনুষ্ঠান হয়।

গোমতি ইউনিয়ন ছাত্রলীগ আয়োজনে গত ৭ই মার্চ থেকে ৮টি দল নিয়ে উক্ত ভলিবল প্রতিযোগিতা শুরু হয় এবং গোমতি সদর ভলিবল একাদশ বনাম বর্নাল ইউনয়নের থৈলাপাড়া একাদশ এই দুটি দল ফাইনাল পর্যন্ত পৌঁছেছে।

গতকাল শুক্রবার গোমতি ইউনিয়ন পরিষদের মাঠে বিকাল ৪টায় ফাইনাল খেলা শুরু হয়।

এবং বর্নাল ইউনয়নের থৈলাপাড়া একাদশ কে হারিয়ে গোমতি সদর ভলিবল একাদশ জয় লাভ করেন।

বিজয়ী দলকে পুরস্কার তুলে দিচ্ছেন মাটিরাঙ্গা উপজেলার মেয়র জনাব শামসুল হক, মাটিরাঙ্গা উপজেলার চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম ও ৪নং ইউনিয়নের চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন।

এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাব পুরস্কার লাভ করেন বর্নাল ইউনয়নের থৈলাপাড়া একাদশের কেয়াঝরি মারমা।

উক্ত প্রতিযোগিতার সভাপতি ও পৃষ্ঠপোষকতায়  ছিলেন ৪নং ইউনিয়নের চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন, প্রতিযোগিতা উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলার মেয়র জনাব শামসুল হক, প্রধান অথিতি ছিলেন মাটিরাঙ্গা উপজেলার চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম এবং উক্ত প্রতিযোগিতার সঞ্চালনায় ছিলেন জনাব সুলতান আহমদ ভুইয়া, মোহাম্মদ শফিকুল ইসলাম, জনাব খালেক মাষ্টার।

এছাড়াও উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে অথিতি হিসাবে ছিলেন ইন্টারন্যাশনাল ফুটবল কোচিং কোর্সে এ এফ সি বি ডিপ্লোমা ও লেভেল ওয়ান প্রাপ্ত একমাত্র চট্টগ্রাম বিভাগের জনাব আনোয়ার হোসেন ভূঁইয়া, জনাব সেলিম সহ প্রমুখ।

তথ্য সংগ্রহ করেনঃ নুর মোহাম্মদ

 আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *