আগামীর কাউন্সিলর প্রার্থী জিয়াউর রহমানের মানবিক উদ্যোগ—৭নং ওয়ার্ডে রান্না করা ইফতার বিতরণ, কর্মীবান্ধব নেতৃত্বের প্রশংসা

জাতীয় বাংলাদেশ রাজনীতি
আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৭নং ওয়ার্ডের আগামীর কাউন্সিলর প্রার্থী জিয়াউর রহমানের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মানবিকতা, ত্যাগ ও কর্মীবান্ধব নেতৃত্বের জন্য পরিচিত এই তরুণ রাজনীতিকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আকবর হোসেন মানিকসহ দলীয় নেতাকর্মীরা। তারা সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন এবং রমজানের তাৎপর্য তুলে ধরে সকলের জন্য দোয়া কামনা করেন।

নেতাকর্মীরা বলেন, জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি সবসময় কর্মীদের পাশে থাকেন এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন। আগামীর ৭নং ওয়ার্ডকে একটি মানবিক ও উন্নয়নমুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তার এ ধরনের সামাজিক উদ্যোগ ইতোমধ্যে মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

তারা আরও বলেন, একজন কর্মীবান্ধব ও জনবান্ধব নেতা হিসেবে জিয়াউর রহমান ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তিনি আগামীর কাউন্সিলর হিসেবে নিজেকে প্রস্তুত করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন মানবিক ও ত্যাগী নেতৃত্বই আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। জিয়াউর রহমানের এ উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।

আগামীর কাউন্সিলর প্রার্থী জিয়াউর রহমানের মানবিক উদ্যোগ—৭নং ওয়ার্ডে রান্না করা ইফতার বিতরণ, কর্মীবান্ধব নেতৃত্বের প্রশংসা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *