আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রোকসানা বেগম মাধু।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ আসে, ঈদ যায়—কিন্তু ঈদের আনন্দ থেকে যায় মানুষের হৃদয়ে। এই পবিত্র ঈদের অনাবিল আনন্দে ভরে উঠুক সবার জীবন, সুখ-শান্তি ও সমৃদ্ধিতে এগিয়ে যাক আমাদের সমাজ।”
রোকসানা বেগম মাধু, যিনি চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন, দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ড ও ত্যাগের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। রাজনৈতিক দুঃসময়ে দলের পাশে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি তৃণমূল নেতাকর্মীদের কাছে একজন পরীক্ষিত ও কর্মীবান্ধব নেত্রী হিসেবে পরিচিত।
স্থানীয়দের মতে, রোকসানা বেগম মাধু শুধু রাজনৈতিক পরিচয়ে সীমাবদ্ধ নন—তিনি একজন মানবিক, সাহসী ও জনবান্ধব মুখ, যিনি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান।
আসন্ন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছেন এবং সাধারণ জনগণের প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন।