শুলকবহরে নারী কর্মীদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ, মানবিক রাজনীতির বার্তা দিলেন কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমিরউদ্দিন নাহিদ

জাতীয় বাংলাদেশ রাজনীতি
আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ৮নং শুলকবহর ওয়ার্ডে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন ,

কাউন্সিলর পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমিরউদ্দিন নাহিদ। তার ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ডের মহিলা দলের কর্মী ও সমর্থকদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে।

রমজানের পবিত্রতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী নেত্রী ও কর্মীরা অংশগ্রহণ করেন। এসময় ইঞ্জিনিয়ার জমিরউদ্দিন নাহিদ বলেন, জনগণের সুখ-দুঃখে পাশে থাকাই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি একটি মানবিক, উন্নয়নমুখী ও সেবাধর্মী ওয়ার্ড গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, শুলকবহর ওয়ার্ডের নাগরিক সেবা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন ইঞ্জিনিয়ার জমিরউদ্দিন নাহিদ। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি ৮নং শুলকবহর ওয়ার্ডের জনগণের প্রত্যাশার প্রতীক হিসেবে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।

মানুষের পাশে থাকা, সৎ নেতৃত্ব, উন্নয়নমুখী চিন্তা ও মানবিক রাজনীতির অঙ্গীকার নিয়ে তিনি এগিয়ে চলেছেন শুলকবহর ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিক সেবার নতুন প্রত্যয়ে।

শুলকবহরে নারী কর্মীদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ, মানবিক রাজনীতির বার্তা দিলেন কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমিরউদ্দিন নাহিদ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *