সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন অ্যাডভোকেট হাসনা হেনা

জাতীয় বাংলাদেশ রাজনীতি

আরিফুল ইসলাম, তাজাখবর ডেস্ক, চট্টগ্রাম প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী, সন্দ্বীপ নিবাসী অ্যাডভোকেট হাসনা হেনা।

দলীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) তিনি বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং পরদিন রবিবার (১২ এপ্রিল) তা যথাযথভাবে জমা দেন।

অ্যাডভোকেট হাসনা হেনা চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ এম আবুল মহসিন ভূঁইয়ার কন্যা। পারিবারিকভাবে আইন ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তার রাজনৈতিক অভিজ্ঞতাও রয়েছে বলে জানা গেছে।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলাম। সেই অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে নিজেকে এই পদের জন্য উপযুক্ত মনে করি। তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত।”

দলীয় মনোনয়ন নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন অ্যাডভোকেট হাসনা হেনা

Please Share This Post in Your Social Media

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *