অসহায় ও নিম্ন আয়ের পরিবারের পাশে প্রয়াসের উদার উদ্যোগ

জাতীয় বাংলাদেশ
আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক তাজাখবর ডেস্ক:

সামাজিক ও মানবিক সংগঠন প্রয়াস পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়, নিম্ন আয়ের, এতিম ও হেফজখানার পরিবারের জন্য মাসব্যাপী ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে পূর্ব নাসিরাবাদ রহমান নগর আবাসিক এলাকায় প্রয়াসের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মরহুম সামশুল আলম চৌধুরী’র বাসভবন প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারস্ ইনস্টিটিউশন বাংলাদেশের সেন্ট্রাল মেম্বার প্রকৌশলী মোমিনুল হক, এবং মাসব্যাপী বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন গ্রীণল্যান্ড সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা লায়ন এস.এম শামসুদ্দিন এম জে এফ। সংগঠনের সহ-সভাপতি জাহেদুল ইসলাম জনি সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াসের প্রধান উপদেষ্টা লায়ন হুমায়ূন কবির, সফল নারী উদ্যোক্তা নুর আকতার জাহান, চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক সুবর্ণা দে, প্রয়াসের প্রধান পরিচালক মহসীন উল কাদের, পরিচালক খালেদা আক্তার চৌধুরী, আবছার উদ্দিন অলি, এবং গ্রীণল্যান্ড সমাজ কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক রফিউল কাদের। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সুভাষ সরকার, এ.কে.এম মোস্তাফিজুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক খাঁন আসিফ, সহ-সাধারণ সম্পাদক মো: শাহজাহান, মো: ইসমাইল, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: সাহাব উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুল হক মিনার, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, আপ্যায়ন সম্পাদক খোরশেদ আলম, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনি, পরিকল্পনা সম্পাদক মো: রুকুনুর জামান তাসিন, কার্যকরী সদস্য ওয়াজিহা রুহানা চৌধুরী, হাসান ইহলান চৌধুরী ও অফিস সম্পাদক মোসলেম উদ্দিন চৌধুরী।

বক্তারা বলেন, প্রয়াস প্রতি বছরের ন্যায় এবছরও সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে। মাসব্যাপী ইফতার ও সেহেরী বিতরণ কার্যক্রম সমাজে মানবিকতা, ভ্রাতৃত্ব ও সেবা চেতনার উদাহরণ হয়ে থাকবে। উপস্থিত সকলেই প্রয়াস পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রয়াসের এই উদার উদ্যোগ সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তিদেরও অনুপ্রাণিত করবে এবং মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধের প্রতি মনোযোগী করবে।

অসহায় ও নিম্ন আয়ের পরিবারের পাশে প্রয়াসের উদার উদ্যোগ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *