নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান করেছেন নৌকা সমর্থকরাঃ দৈনিক তাজা খবর

নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান করেছেন নৌকা সমর্থকরা

জাতীয় বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান করেছেন নৌকা সমর্থকরাঃ দৈনিক তাজা খবর।

নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে হবে। সে জন্য নেতা-কর্মীরা সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে উদ্ধুদ্ধ করতে হবে।

শুক্রবার সকালে রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনায় এসব কথা বলেন এই আওয়ামীলীগ নেতা। তিনি চট্টগ্রামের সিটি নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম এসেছেন। তাছাড়া নৌকার মেয়র প্রার্থী রেজাউর করিম চৌধুরী নগরীর বিভিন্ন স্পটে গণসংযোগও করেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আরো বলেছেন, বিদ্রোহী প্রার্থীদের বহিস্কারের সুপারিশ করা হয়েছে। তবে এসব প্রার্থীদের যারা পৃষ্ঠপোকতা করছেন তাদের ব্যাপারেও কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে। আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি, আমরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করতে পারিনা। তাছাড়া মনোনয়ন চেয়ে যারা আবেদন করেছিলেন প্রত্যেকেই দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে দল সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন। অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে স্বয়ংক্রিয়ভাবে দলীয় পদ হারাবেন বলে মুছলেখায় উল্লেখ ছিল।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার যুগপূর্তি, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে নৌকার বিজয়ের মধ্য দিয়ে পালন করতে চাই। চট্টগ্রামের মেয়র হিসেবে আমাদের প্রার্থীর বিজয় অত্যন্ত গুরুত্ব¡ বহন করে। নির্বাচন সুষ্ঠ ও স্বত:স্পূর্ত ভোটার উপস্থিতিতেই হবে। নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে স্বাধীনভাবে কাজ করছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ. জ. ম নাছির উদ্দিন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই  দেশকে বাংলাদেশ কতদূর এগিয়েছে তা তুলে ধরতে পৃথক পৃৃথক কর্মসূচী নিয়ে পাড়া মহল্লায় গিয়ে কাজ করা হচ্ছে প্রতিনিয়ত। এতে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে এই কার্যক্রমকে আরো গতিশীল করে ঘরে ঘরে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে নৌকায় ভোট চাইতে হবে।

মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, আমরা নির্বাচনে বিশ্বাসী, গণমানুষের রায়ে বিশ্বাসী। সুষ্ঠ, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে মানুষ ভোট কেন্দ্রে আসবে বলে বিশ্বাস করি।

আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ. জ. ম নাছির উদ্দিন, দলের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য মো. বেলাল হোসেন, মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ। মতবিনিময় ছাড়াও শুক্রবার আওয়ামীলীগ মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী নগরীর ১৮ নাম্বার পূর্ব বাকলিয়া, পশ্চিম বাকলিয়া, ১৯ নং দক্ষিণ বাকলিয়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।  জুমার নামাজ আদায় করেছেন জামেয়াতুল ফালাহতে।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান করেছেন নৌকা সমর্থকরাঃ দৈনিক তাজা খবর।

তথ্যসূত্রঃ বি-প্রতিদিন/ইন্টারনেট

 

Spread the love