আরিফুল ইসলাম,দৈনিক তাজাখবর ডেস্ক | চট্টগ্রাম
সন্দ্বীপের মানুষের অন্যতম প্রধান যাতায়াত মাধ্যম সী ট্রাক ‘এস টি নিঝুম দ্বীপ’ অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তর দায়িত্বপ্রাপ্ত) তারিকুল আলম তেনজিং।
এক বিবৃতিতে তিনি বলেন, সী ট্রাকটি সন্দ্বীপবাসীর শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন জীবনযাত্রার সাথে সরাসরি সম্পৃক্ত। হঠাৎ করে এটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত দ্বীপবাসীর জন্য চরম ভোগান্তি সৃষ্টি করবে।
তিনি সন্দ্বীপবাসীর প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের মতো ভবিষ্যতেও সন্দ্বীপের স্বার্থ রক্ষায় জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তারিকুল আলম তেনজিং জানান, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে গুরুত্বসহকারে নিয়েছেন এবং খুব শিগগিরই নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানাবেন।
তিনি বলেন, “সন্দ্বীপের মানুষের যাতায়াতের অধিকার ফিরিয়ে দিতে যা প্রয়োজন, ইনশাআল্লাহ আমরা তা করব।”
শেষে তিনি বলেন, “সন্দ্বীপের স্বার্থ রক্ষায় আমরা আপসহীন।”
সন্দ্বীপবাসীর যাতায়াতের প্রধান ভরসা
সী ট্রাক ‘এস টি নিঝুম দ্বীপ’ সরানো নিয়ে উদ্বেগ!
সন্দ্বীপের মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে নিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং।
✔ নৌমন্ত্রীর সাথে জরুরি বৈঠকের ঘোষণা
✔ সিদ্ধান্ত পরিবর্তনের উদ্যোগ
✔ সন্দ্বীপবাসীকে ধৈর্য ধরার আহ্বান
“সন্দ্বীপের স্বার্থ রক্ষায় আমরা আপসহীন”