রাজপথের লড়াই থেকে সংসদের পথে — সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান অ্যাডভোকেট ফরিদা আকতার

জাতীয় বাংলাদেশ রাজনীতি

আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, কারাবরণ, পুলিশি নির্যাতন ও সাংগঠনিক ত্যাগের ইতিহাস নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রামের প্রবীণ বিএনপি নেত্রী অ্যাডভোকেট ফরিদা আকতার।

১৯৮২ সাল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত এই নেত্রী ছাত্ররাজনীতি, সাংস্কৃতিক আন্দোলন, স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা, হামলা ও কারা নির্যাতনের মুখোমুখি হয়েও সংগঠন ও আদর্শ থেকে সরে যাননি তিনি।

বর্তমান রাজনৈতিক পরিচয়

সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, চট্টগ্রাম উত্তর জেলা

সদস্য, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি

সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরাম, চট্টগ্রাম উত্তর জেলা

সংগ্রামমুখর রাজনৈতিক পথচলা

রাজনীতির শুরু থেকেই আন্দোলনমুখী ভূমিকার কারণে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। জাসাস ও মহিলা দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে দায়িত্ব পালন করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে কাজ করেছেন।

পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য

রাজনীতিতে তার অনুপ্রেরণা মরহুম আনোয়ারা করিম—রাউজান উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে সক্রিয় এই নেত্রী খাল কাটা কর্মসূচি বাস্তবায়ন, গ্রাম সরকার কার্যক্রম এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে স্মৃতিফলক স্থাপনে সহযোগিতা করেন। তিনি তিনবার মহিলা কাউন্সিলর নির্বাচিত হন।

কারাবরণ ও নির্যাতনের ইতিহাস

২০১৮ সালে বেগম খালেদা জিয়ার গ্রেফতারের প্রতিবাদে গ্রেফতার হয়ে ৪২ দিন কারাবরণ

একই ঘটনায় বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় আরও ৫১ দিন কারাভোগ

২০১০ সালে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভে পুলিশের হামলায় গুরুতর আহত ও গ্রেফতার

১/১১ সময়সহ বিভিন্ন আন্দোলনে বারবার গ্রেফতার ও নির্যাতনের শিকার

তিনি জানান, “ত্যাগী নেতাকর্মীদের রক্ত-ঘামে রাজনীতি দাঁড়িয়ে আছে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এখনও শেষ হয়নি।”

নির্বাচনী অভিজ্ঞতা

২০১৪ সালে রাউজান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন।

২০১৮ সালে রাউজান-৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেন।

এমপি হওয়ার প্রত্যাশা

দীর্ঘ ৩৪ বছরেরও বেশি রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, আন্দোলনের অভিজ্ঞতা ও নারী নেতৃত্বের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন অ্যাডভোকেট ফরিদা আকতার।

তিনি বলেন,

“দল সুযোগ দিলে নারী অধিকার, গণতন্ত্র ও জনগণের কল্যাণে কাজ করব।”

রাজপথের লড়াই থেকে সংসদের পথে — সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান অ্যাডভোকেট ফরিদা আকতার

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *