সৌজন্য সাক্ষাৎ: সন্দ্বীপ উন্নয়নে আশাবাদী বার্তা

জাতীয় বাংলাদেশ রাজনীতি
আরিফুল ইসলাম, চট্টগ্রাম: ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে শুভেচ্ছা ও অভিনন্দন

জানাতে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনর্গঠন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষভাবে উপকূলীয় জনপদ সন্দ্বীপের সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, নৌ-রুটের আধুনিকায়ন, নদীভাঙন প্রতিরোধ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন মিল্টন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্দ্বীপের উন্নয়ন নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন, উপকূলীয় ও দ্বীপাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ জরুরি। সন্দ্বীপকে দেশের অর্থনৈতিক সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত করতে দলীয় ও জাতীয় পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন আশা প্রকাশ করেন, দলের শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনায় সন্দ্বীপে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এই সৌজন্য সাক্ষাৎ সন্দ্বীপবাসীর জন্য নতুন আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, জাতীয় পর্যায়ে শক্তিশালী প্রতিনিধিত্বের মাধ্যমে সন্দ্বীপের দীর্ঘদিনের দাবি ও সম্ভাবনাগুলো বাস্তবায়নের পথ আরও সুগম হবে।

সৌজন্য সাক্ষাৎ: সন্দ্বীপ উন্নয়নে আশাবাদী বার্তা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *