আরিফুল ইসলাম চট্টগ্রাম,প্রকাশের তারিখ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার🕚 সময়: সকাল ৫:৪০ (আপডেট: ১১:৪২ )
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ
চট্টগ্রামের ১০ নম্বর জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) এলাকায় অবস্থিত অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে দূরবীন মিডিয়া ফাউন্ডেশন।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীর হাতে কম্বল, খাতা-কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদ হায়দার জীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম কামরুল আহসান উল্লাহ ও স্বরস্বতী সরকার। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ শাহনেওয়াজ।
এছাড়াও উপস্থিত ছিলেন রিনা বেগম সুস্মিতা, আয়াতুল উলাম আয়াত, জান্নাতুল ফেরদৌস মৌমিতা আক্তার লি, শাহিনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং আজমিরা বেগম মোনালিসার সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিশুদের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতার অনন্য দৃষ্টান্ত। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শীতের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও দূরবীন মিডিয়া ফাউন্ডেশন এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।