আরিফুল ইসলাম, চট্টগ্রাম:
চট্টগ্রাম–৯ সংসদীয় নির্বাচনী আসনে নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের মধ্যে গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা আরও জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ১৫ নম্বর বাগ মনিরাম ওয়ার্ডে নির্বাচন-সংস্লিষ্ট নেতৃবৃন্দ ও পোলিং এজেন্টদের নিয়ে এক গুরুত্বপূর্ণ ‘মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ১৫ নম্বর বাগ মনিরাম ওয়ার্ডের ইউনিট সভাপতি জাহিদসহ স্থানীয় ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি চট্টগ্রাম–৯ আসনের বিএনপির নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখা নেতা মোহাম্মদ আবু সুফিয়ানের গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবেও এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগত নেতাকর্মীরা ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, পোলিং এজেন্টদের দায়িত্ব-কর্তব্য, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং নির্বাচনী পরিবেশে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, জনগণের আস্থা ও সমর্থন অর্জনের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
স্থানীয় নেতাকর্মীরা জানান, তৃণমূল পর্যায়ে এ ধরনের মতবিনিময় সভা নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করছে। পাশাপাশি ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে নির্বাচনী মাঠে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।