দৈনিক তাজা খবর, নিজস্ব সংবাদ দাতা সীতাকুন্ডঃ
ছিন্নমুলের সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির করার চেস্টা পুলিশেরঃ দৈনিক তাজা খবর।

চট্টগ্রামের সিতাকুন্ড থানার জঙ্গল সলিমপুরে প্রায় ২০/২৫ বছর ধরে বসবাস করে আসছে ছিন্নমুল ও আলী নগরের বাসিন্দারা,
অত্র ছিন্নমুল এলাকায় ২ যুগের চেয়ে বেশী সময় ধরে প্রায় ২৪ হাজার পরিবারের ১লাখ থেকে প্রায় ১.৫লাখ মানুষের বসবাস এবং আলী নগরে প্রায় কয়েক হাজারের বেশি পরিবারের বসবাস করে আসতেছে,
ইতিমধ্যে অত্র এলাকায় বিজিএমই সহ বড় বড় কোম্পানির নজর পড়েছে এবং বড় বড় কোম্পানিরা অত্র এলাকা বরাদ্দের জন্য জেলা প্রসাশকের বরাবরে আবেদনও করেছে বলে জানা গেছে, আরও খবর পাওয়া গেছে যে জেলা প্রসাশক ও অন্যান্য সম্পর্ককৃত উপরের লেভেলের সরকারি কর্মকর্তাগণ সহ সাধারণত মানুষের কথা না ভেবেই নিজেদের স্বার্থের জন্য বড় বড় কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে তাই উন্নয়নের নাম করে অত্র এলাকার অসহায় মানুষের ঘরবাড়ি ধ্বংস করে উচ্ছেদ করার জন্য চলছে নানা রকম কোশৌল।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকার পাঁচটি মৌজায় মোট ভূমি আছে ৩১০০ একর। এর বেশির ভাগ পাহাড়বেষ্টিত। ব্যবহার উপযোগী ভূমি আনুমানিক ৭০০ থেকে ৮০০ একর বলে জানিয়েছেন সীতাকুণ্ড সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম
তিনি বলেন, ‘এরই মধ্যে নাইট সাফারির জন্য ৫৭ একর জমি চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ভূমিহীনদের পুনর্বাসন, জেলখানা, র্যাব, পুলিশ, আনসার ক্যাম্পসহ অনেক স্থাপনার জন্য অনেকেই আবেদন করেছেন। এ ছাড়া একটা আর্মি স্টেডিয়ামের প্রস্তাব এসেছে।
অত্র এলাকার বসবাসকৃৃত সাধারণ মানুষ দৈনিক তাজা খবরকে জানিয়েছে যে আমরা সরকারের উন্নয়ন পরিকল্পনাকে স্বাগতম জানাই কিন্তু সরকারের পরিকল্পনা যদি জনগনের কল্যানের জন্য হয়ে থাকে তাইলে আমরা কি সরকারের জনগণ নই? অত্র এলাকায় হাজার হাজার একর জমি পড়ে আছে সরকার উদ্দ্যেশ্য সঠিক হলে সেই খালি যায়গায় সরকারি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, অতপর সেটা না করেই সাধারণ মানুষের ঘরবাড়িগুলো ধ্বংস করে উচ্ছেদের জন্য পায়তারা চলছে এবং অত্র এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কারণে সাধারণ মানুষের জীবন যাপনের অবস্থা অনেক কঠিনতম নিষ্ঠুর হয়ে পরেছে, যার কারনে পানির অভাবে অত্র এলাকার নারী ও শিশু সহ সব মানুষের কষ্ট সীমাহীন হয়ে গেছে।
কস্ট সইতে না পেরে প্রায় দেড় মাসেরও বেশী সময় অপেক্ষা করার পরেই বিদ্যুৎ পানি ও স্থায়ী বন্দোবস্তের দাবিতে গত মঙ্গলবার সকাল ১১ টার দিকে বায়েজিদ লিংক রোড় হয়ে ঢাকা-চট্রগ্রাম মহা সড়কের বাইপাস মুখে কোন রকম ভাংচুর ও ঊশৃংখল ছাড়া শান্তভাবে সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ করে ভুক্তভোগী এলাকার সাধারণ মানুষগণ।
আরও জানা গেছে যে উক্ত এলাকার চেয়ারম্যান জনাব সালাউদ্দিন আজিজ ও মেম্বার জনাব আরিফ উক্ত এলাকায় সাধারণ মানুষের বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্ছিত করেছে অত্র এলাকার সাধারণ মানুষ আরও জানিয়েছে আমাদের অভিভাবকেরা আমাদের কথা চিন্তা না করে উনারা নিজেদের স্বার্থের জন্য বিত্তবানদের কাছে বিক্রি হয়ে গেছে, তাই চেয়ারম্যান সালাউদ্দিন আজিজের নেতৃত্বে কিছু সন্ত্রাসী ও পুলিশ দিয়ে উক্ত শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভকারীদের উপর এলোপাথাড়ি ভাবে হামলা চালায় এবং সেই হামলায় প্রায় ৫০ থেকে ১০০ জন সাধারণ মানুষ আহত হয়।
উক্ত বিক্ষোভকারীরা বলেন এই দেশে লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় হয় অতচ আমরা এই দেশের নাগরিক হয়েও আমাদের কেন আশ্রয় হবে না? আমরা জম্মসুত্রে এই দেশের নাগরিক অথচ এই নাগরিকদের উচ্ছেদ করে অন্যদেরকে বরাদ্দ দেওয়ার জন্যই আমাদের ঘরবাড়ি ভাংচুর ও বিদ্যুৎ বন্ধ রেখে আমাদের সাথে অসহনীয় আচরণ করছে সরকার। আমাদের বিদ্যুৎ নেই পানি নেই যার কারণে আমাদের মা বোন ছেলে মেয়েরা সহ সব রকমের সাধারণ মানুষ অনেক দিন যাবত গোসল করতে পারছেনা, নামাজ আদায় করতে পারছেনা, খাবারের জন্য পানি পাচ্ছেনা তাই আমরা সহ্য করতে না পেরে অবশেষে বিক্ষোভ করতে রাস্তায় নেমেছি, কিন্তু আমরা কোন গাড়ি ভাংচুর করি নাই, কারো কোন ক্ষতি করিনাই শুধুমাত্র রাস্তা অবরোধ করেছি এবং চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ উনার সন্ত্রাস বাহিনী দিয়ে আমাদের উপর আক্রমণ করিয়েছে।
অথচ সাধারণ মানুষের উচ্ছেদ বাস্তবায়ন ও হয়রানির লক্ষ্যে পুলিশ বাদি হয়ে ৪৫ জনের নামে এজাহার ও অজ্ঞাত ১৫০জন সহ সর্বমোট ১৯৫ জনের নামে মিথ্যা অপবাদ দিয়ে সীতাকুন্ড থানায় ৬টি মিথ্যা মামলা করেছে বলে খবর পাওয়া গেছে।
এলাকাবাসী আরও জানিয়েছে যে যদি মামলা করতে হয় তাইলে চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ ও মেম্বার আরিফের নামেই মামলা করতে হবে কারণ এরাই সন্ত্রাস দিয়ে আমাদের উপর আক্রমণ করিয়েছে এবং সব মিডিয়া দেখেছে যে আমরা কোন রকম ঊশৃংখল ছাড়া শান্তভাবে সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ করেছি কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে আমাদের সাধারণ ভাই বোনকে হয়রানির মাধ্যমে ধমিয়ে রাখার জন্য এই মামলার ইংগিত বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
এই অসহায় মানুষের স্থায়ী বসবাসের ব্যবস্থা সহ যাবতীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল ধরনের প্রসাশনের কাছে একান্ত সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।
ছিন্নমুলের সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির করার চেস্টা পুলিশেরঃ দৈনিক তাজা খবর