দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জনাব জিয়া উদ্দিন হায়দার শাকিলঃ দৈনিক তাজা খবর। 

দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জনাব জিয়া উদ্দিন হায়দার শাকিল

আন্তর্জাতিক জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জনাব জিয়া উদ্দিন হায়দার শাকিলঃ দৈনিক তাজা খবর। 

রোটার‌্যাক্ট জেলা সংগঠন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ এর ২০২২-২৩ রোটারি বর্ষের জন্য রোটার‌্যাক্ট সাউথ এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জনাব  পিডিআরআর জিয়া উদ্দিন হায়দার শাকিল।ভারতের গুজরাটে রোটার‌্যাক্ট জোন ইনস্টিটিউট ২০২১ কর্তৃক রোটার‌্যাক্ট জেলা প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মসূচিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

রোটার‌্যাক্ট সাউথ এশিয়ার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তানে। এই ৮টি দেশে মোট ৪১টি রোটার‌্যাক্ট জেলার কার্যক্রম রয়েছে।জিয়া উদ্দিন হায়দার ২০১৮-১৯ রোটারি বর্ষে রোটার‌্যাক্ট সাউথ এশিয়ার জয়েন্ট সেক্রেটারি এবং ২০১৯-২০ রোটারি বর্ষে জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১১-১২ রোটারি বর্ষে রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং রোজ গার্ডেন এর প্রেসিডেন্ট হিসেবে এবং ২০১৭-১৮ রোটারি বর্ষে জেলা রোটার‌্যাক্ট প্রতিনিধি (ডিআরআর) হিসেবে রোটার‌্যাক্ট জেলা সংগঠন, রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর নেতৃত্ব দেন।

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জনাব জিয়া উদ্দিন হায়দার শাকিলঃ দৈনিক তাজা খবর। 

তথ্যসূত্রঃ /ইন্টারনেট

Spread the love