দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ
মডেল জান্নাতুল ফেরদৌস অনন্যা করোনায় আক্রান্তঃ দৈনিক তাজা খবর।
মডেল জান্নাতুল ফেরদৌস অনন্যার পারিবারিক সূত্রে জানা গেছে যে গত কয়েক দিন ধরে সর্দি ও জ্বর সহ নানা রকম করোনার উপসর্গে ভুগছিলেন। গতকাল ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাব পরীক্ষার রিপোর্টে মডেল জান্নাতুল ফেরদৌস অনন্যার করোনা পজিটিভ এসেছে। উনার ব্যক্তিগত সহকারী দৈনিক তাজা খবরকে জানান যে উনার শারীরিক অবস্থা মোটামোটি ভালো আছে। উনার একান্ত সহকারি আতিকুর রহমানের মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত হই।
ক্যারিয়ারের শুরু থেকেই এই মডেল নানা তর্কে বিতর্কে জড়িত ছিলো। ময়মনসিংহের একটি মডেলিং এজেন্সির মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করলেও বরাবরই ছিলো ক্যামেরার অন্তরালে।এবং খুব অল্প সময়েই অনেক জনপ্রিয়তা লাভ করেন এবং ব্যক্তিগত জীবনেও সমালোচনার মধ্যেও ছিলেন। উনাদের পারিবারিক ভাবে ময়মনসিংহে নির্মাণাধীন একটি হাসপাতালে একজন শ্রমিক আহত হলে সেটা নিয়ে তর্কে জড়িয়েও উনি বেশ সমালোচিত হয়েছিলেন।
তথ্যসূত্রঃ /ইন্টারনেট
মডেল জান্নাতুল ফেরদৌস অনন্যা করোনায় আক্রান্তঃ দৈনিক তাজা খবর।
আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন