সম্পাদকীয় নতুন বছরের শুভেচ্ছা,
নতুন বছরে প্রার্থনা করি, মহান সৃষ্টিকর্তা আপনাকে এবং আপনার পরিবারকে খুব ভালো রাখুন! সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি। শুভ নববর্ষ ২০২১
দেখতে দেখতে চলে এল নতুন বছর! আর এমনই একটা বছর ফেলে এলাম, যা আমাদের মনের মণিকোঠায় লেখা থাকবে বহু বছর। এবার আর বর্ষবরণের রাতে বাইরে বেরিয়ে হুল্লোড় করতে যাবেন না। তার চেয়ে বরং বাড়িতে বসেই কাছের মানুষদের নতুন বছরের শুভেচ্ছা জানান।
জীর্ণ পুরাতন যাক ভেসে যাক!’ দেখতে দেখতে আমরা চলে এসেছি নতুন বছরের দোরগোড়ায়। ফেলে এলাম কাঁটায় ভরপুর একটা বছর। বহু মানুষকে হারিয়েছি আমরা! করোনা কেড়েছে প্রিয়জনদেরও! তবুও নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন দেখে আবার নতুন ভাবে বাঁচতে হবে আমাদের।
এর মাঝে আবার করোনার নতুন স্ট্রেন নিয়ে বিস্তর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পৃথিবীর আরও বিভিন্ন প্রান্তে বর্ষবরণের রাতে নাইট কারফিউ জারি করা হয়েছে। তাই নতুন বছরের আলো গায়ে মাখতে বাইরে বেরোনোর দরকার নেই! ভিড় বাড়িয়ে নতুন বছরের শুরুতেই শেষ করবেন না! তার চেয়ে বরং বাড়িতে বসেই প্রিয়জনের সঙ্গে উদযাপন করুন। আর কাছের মানুষজনকে জানান Happy New Year।
করোনা চলে যাক অনেক দূরে, নতুন বছর এল আবার ফিরে! সবাইকে আবারো ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা HAPPY NEW YEAR হ্যাপি নিউ ইয়ার !
শুভেচ্ছান্তে,
সম্পাদক,
মোঃ মোস্তফা কামাল, দৈনিক তাজা খবর