বেগমগঞ্জে মাদরাসার ছাত্রীকে ধর্ষণঃ দৈনিক তাজা খবর

বেগমগঞ্জে মাদরাসার ছাত্রীকে ধর্ষণঃ দৈনিক তাজা খবর

জাতীয় বাংলাদেশ

দৈনিক তাজা খবর, অনলাইন ডেস্কঃ

বেগমগঞ্জে মাদরাসার ছাত্রীকে ধর্ষণঃ দৈনিক তাজা খবর

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির (১১) এক মাদরাসার ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। পুলিশ অভিযুক্ত  আবদুল মতিন(৬৫)কে গ্রেফতার করেছে। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় বুধবার সকালে ধর্ষণ আইনে একটি মামলা হয়েছে।

উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নং ওয়ার্ডের করিমপুরে এ ঘটনা ঘটে। ধর্ষক আবদুল মতিন মৃত আবদুর রবের ছেলে।ভুক্তভোগী স্থানীয় মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

জানা যায়, গত শনিবার দুপুরে ভুক্তভোগীর মা বাড়িতে না থাকার সুযোগে আবদুল মতিন তার ঘরে প্রবেশ করে ধর্ষণ করে।পরে ভুক্তভোগী তার মাকে জানালে বিষয়টি জানাজানি হয়। পরে একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। কিন্তুু পুলিশ খবর পেয়ে মঙ্গলবার দুপুরে চৌমুহনী রেজিস্ট্রি অফিসের সামনে থেকে আবদুল মতিনকে গ্রেফতার করে।ভুক্তভোগীর বাবার বাড়ী গোপালগঞ্জে হলেও তার বাবা দ্বিতীয় বিয়ে কারায় সে মাসহ নানাবাড়ি করিমপুর বসবাস করে আসছে।

এ ব্যাপারে ভুক্তভোগীর মা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে।

বেগমগঞ্জ মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে

আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন

বেগমগঞ্জে মাদরাসার ছাত্রীকে ধর্ষণঃ দৈনিক তাজা খবর

তথ্যসূত্রঃ বি-প্রতিদিন/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *