কুমিল্লায় প্রকাশ্যে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাঃ দৈনিক তাজা খবর

কুমিল্লায় প্রকাশ্যে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

জাতীয় বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর

এর আগে সকাল ৭টায় জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারার বাড়ি থেকে ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি। এ সময় চৌয়ারা পুরাতন সড়কে অস্ত্রধারী মোটরসাইকেল আরোহী দুবৃর্ত্তরা উপর্যপরি কুপিয়ে জখম করে তাকে বলে জানায় পুলিশ।

নিহত জিল্লুর রহমান গোলাম জিলানী সদর দক্ষিণ উপজেলার চৌয়ারার বাসিন্দা। গত সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলার পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। তিনি যুবলীগের নেতা হিসেবে এলাকায় পরিচিত।

সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জিলানীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সকাল ৯টায় হাসপাতালে চিকিৎসার্ধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।

“যুবলীগ নেতা জিলানী হত্যায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছেন। খুব শীঘ্রই হত্যাকারীদের আটক করবে পুলিশ।”

এ ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা প্রস্তুতি চলছে।

ফেসবুকে খবর পড়তে দৈনিক তাজাখবর ক্লিক করুন

তথ্যসুত্রঃ বিডি-নিউজ/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *