ছোট ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই মারা গেলো আওয়ামী লীগ নেতাঃ দৈনিক তাজা খবর

ছোট ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই মারা গেলো আওয়ামী লীগ নেতা

বাংলাদেশ রাজনীতি

দৈনিক তাজা খবর

ছোট ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই মারা গেলো আওয়ামী লীগ নেতা

সোমবার রাতে নগরীর আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

মঙ্গলবার দুপুরে নগরীর পুরাতন রেল স্টেশন চত্ত্বরে তার জানাজা শেষে নগর বাইশ মহল্লা কবরস্থানে তাকে দাফন করা হয়। নগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা সেই জানাজায় উপস্থিত ছিলেন।

এরপর বিকাল পৌনে ৫টায় মারা যান নগর রহমানের ভাই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ।

প্রয়াত দুই ভাই নগর আওয়ামী লীগের রাজনীতিতে ‘পরিচ্ছন্ন ও নির্মাহ’ রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। তাদের মৃত্যুতে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রশিদ ভাই মাস খানেক ধরে অসুস্থ ছিলেন। উনার হৃদরোগ ছিল। আজ সকালেই উনার ছেলেকে ফোন করি। তখন উনার সাথে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু অসুস্থ থাকায় তিনি ফোনে কথা বলেননি।

“আমরা সবাই আবদুর রহমান ভাইয়ের জানাজা ও দাফনে ছিলাম। সেখান থেকে ফেরার ঘণ্টাখানেক পর শুনি রশিদ ভাই মারা গেছেন।”

নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনারা পিঠাপিঠি ভাই ছিলেন। ছোট ভাইয়ের মৃত্যু হয়ত তিনি মেনে নিতে পারেননি।

রশিদ আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি দুই ছেলে ও এক মেয়ের জন, নগর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এম এ রশিদ স্বৈরাচারবিরোধী আন্দোলন, বিএনপি-জামায়াত জোটবিরোধী আন্দোলনসহ সব আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন।

আলকরণের বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা লিটন কুমার শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতরাতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অসুস্থ থাকায় এম এ রশিদ ভাইয়ের জানাজায় যেতে পারেননি।

“বিকেল পৌনে পাঁচটার দিকে তিনিও দোভাষ কলোনির নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।”

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এক শোক বার্তায় বলেন, এম এ রশিদ ও আবদুর রহমানের মৃত্যুতে গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

ফেসবুকে খবর পড়তে দৈনিক তাজাখবর ক্লিক করুন

তথ্যসুত্রঃ বিডি-নিউজ/ইন্টারনেট

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *