আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক,তাজাখবর ডেস্ক:
চট্টগ্রাম নগরীর ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ এক নেতা কাউন্সিলর পদে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছেন।
১৯৯০ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করা এই নেতা ধাপে ধাপে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি ছাত্রদলের সদস্য, যুগ্ম আহ্বায়ক, নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন ২০০০ সাল পর্যন্ত। পরবর্তীতে যুবদলের আহ্বায়ক ও সভাপতি হিসেবে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। একইসাথে তিনি বিএনপির সদস্য সচিব ও নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় কখনো নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন বলে স্থানীয়রা জানান। বিশেষ করে গত দেড় বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা ডা. শাহাদাত হোসেনের নির্দেশনা ও সহযোগিতায় এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। এর মধ্যে টিসিবি কার্ড বিতরণ কার্যক্রম, প্লাস্টিকের ডাস্টবিন স্থাপনসহ নাগরিক সেবামূলক নানা উদ্যোগ উল্লেখযোগ্য।
স্থানীয়দের মতে, পাহাড় ও সমতলের সমন্বয়ে দক্ষিণ পাহাড়তলী একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এলাকা। এই এলাকার ভারসাম্যপূর্ণ উন্নয়নে অভিজ্ঞ ও ত্যাগী নেতৃত্বের প্রয়োজন রয়েছে।
প্রার্থী জানান, “জনগণের প্রত্যক্ষ ভোটে কাউন্সিলর নির্বাচিত হতে পারলে দক্ষিণ পাহাড়তলীকে একটি মডেল ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো, ইনশা আল্লাহ।”
এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের সক্রিয়তার কারণে তিনি আগামী নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবেন।