আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, তাজাখবর র্ডেস্ক :
বিশিষ্ট মানবাধিকার ও পরিবেশ কর্মী, রাজনীতিবিদ ও নারী উদ্যোক্তা সেজুতি হোসাইন-কে মর্যাদাপূর্ণ “শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬” প্রদান করা হয়েছে।
সমাজসেবা, মানবাধিকার প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ এবং নারীর ক্ষমতায়নে দীর্ঘদিনের নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। আয়োজকরা জানান, সেজুতি হোসাইনের ধারাবাহিক সামাজিক উদ্যোগ, সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং নেতৃত্বগুণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষা, পরিবেশ সুরক্ষা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে তার কার্যক্রম প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। তার নেতৃত্বে পরিচালিত নানা সামাজিক ও উন্নয়নমূলক উদ্যোগ ইতোমধ্যেই তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
পুরস্কার গ্রহণের পর নিজের প্রতিক্রিয়ায় সেজুতি হোসাইন বলেন,
“এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা তার অবদানের প্রশংসা করে বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে এমন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বদের স্বীকৃতি প্রদান অন্যদের জন্যও উৎসাহব্যঞ্জক।
উল্লেখ্য, অবিভক্ত বাংলার প্রখ্যাত নেতা এ.কে. ফজলুল হক-এর স্মরণে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের “শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড” প্রদান করা হয়ে থাকে। এই পুরস্কার দেশের সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানকারীদের সম্মানিত করার একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত।