আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক,তাজাখবর ডেস্ক :
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন কুসুম বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে জেল, জুলুম, নির্যাতন ও কারাবরণের মতো কঠিন সময় পার করেও তারা তাদের রাজনৈতিক আদর্শ থেকে একচুলও বিচ্যুত হননি।
দৈনিক তাজা খবরকে দেয়া এক বক্তব্যে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “জিয়া আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায়নি, আগামীতেও যাবে না। যত নির্যাতনই আসুক, আমরা আমাদের অবস্থান থেকে সরবো না।”
তিনি নিজেকে একজন কর্মীবান্ধব নেতা হিসেবে উল্লেখ করে বলেন, “আমার রাজনীতি কর্মীদের নিয়েই। সততা ও আদর্শকে ধারণ করে দুঃস্বপ্নের মতো কঠিন সংগ্রামের মধ্য দিয়েও কখনো পিছু হটিনি। হাজারো বাধা এসেছে, কিন্তু মনোবল ভাঙেনি।”
তিনি আরও বলেন, “সংগ্রাম আমাদের রক্তে মিশে আছে। রাজপথেই আমাদের জন্ম, রাজপথেই আমাদের লড়াই। অতীতেও রাজপথে ছিলাম, বর্তমানে আছি, আর ভবিষ্যতেও রাজপথেই থাকবো—ইনশাআল্লাহ।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল বাধা-বিপত্তি মোকাবিলা করে দলীয় আদর্শ ও নীতিকে সমুন্নত রাখতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দৃঢ় মনোবল, সততা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
শেষে তিনি বলেন, “ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই আমাদের পথচলা। কোনো ষড়যন্ত্র কিংবা দমন-পীড়ন আমাদের থামাতে পারবে না। আমরা আছি জনগণের পাশে, এবং থাকবো সবসময়।”