দৈনিক তাজাখবর ডেস্ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৪৮ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা নির্বাচনি তহবিলে প্রাপ্ত অনুদানের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান।
পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, নির্বাচনি তহবিলে যারা অনুদান দিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তবে যারা অনুদানের অর্থ ফেরত নিতে চান, তারা নির্ধারিত ফর্ম পূরণ করে সহজেই অর্থ ফেরত পেতে পারবেন।
তিনি জানান—
ব্যাংকের মাধ্যমে অনুদান প্রদানকারীদের জন্য আলাদা আবেদন ফর্ম রয়েছে।
সরাসরি ব্যাংকে নগদ জমা দিয়ে ডিপোজিট স্লিপ হারিয়ে ফেললেও আবেদন করা যাবে; অতিরিক্ত যাচাই শেষে অর্থ ফেরত দেওয়া হবে।
বিকাশের মাধ্যমে অনুদান প্রদানকারীদের জন্যও পৃথক ফর্ম রাখা হয়েছে।
ফর্ম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ ২০২৬।
ফেসবুক পোস্টে তিনি বলেন, “আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে ডা. তাসনিম জারা মোট ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়েছেন।
বিপি/আইএইচ