মোটরসাইকেল দুর্ঘটনায় অনূর্ধ্ব ১৭ ফুটবলার তাসিব আর নেই

জাতীয়

দৈনিক তাজা খবর

মোটরসাইকেল দুর্ঘটনায় অনূর্ধ্ব ১৭ ফুটবলার তাসিব আর নেই!

চট্টগ্রাম জেলার সন্দ্বীপে গত ৭ই জুন রাত ৩:৩০মিনিটে তরিকুল ইসলাম তাসিব নামের এক ফুটবলারের মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামে পার্কভিউ হাসাপাতালে মৃত্যুবরণ করেন। তিনি স্থানীয় ইউনাইটেড ক্লাবের গোলকিপার ছিলেন। ২০২২ সালে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার বাবার নামে আয়োজিত দ্বীপবন্ধু কাপে অংশগ্রহণ করে সেরা গোলকিপার খ্যাতি অর্জন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ১৭ বছর। এছাড়াও স্থানীয় টুর্নামেন্টে গোলকিপার হিসেবে তাঁর কদর ছিল বেশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, তাসিব গত ১ জুন বৃহস্পতিবার স্থানীয় আজাদ মার্কেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। পরবর্তীতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর করা হয়। তিনি মগধরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লিটনের ছেলে।চট্টগ্রাম মেডিকেলের সহকারী অধ্যাপক নিউরোসার্জন সানাউল্যাহ শামীমের সার্বিক ব্যবস্থায় তাঁর অপারেশন হয়েছিল।

তথ্য সংগ্রহ করেনঃ মোহাম্মদ আরিফুল ইসলাম.

 আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন 

তথ্যসুত্রঃ ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *