দৈনিক তাজা খবর, আরিফুল ইসলাম,
বায়েজিদ থানা তাঁতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৫ই জানুয়ারিঃ দৈনিক তাজা খবর।
চট্টগ্রাম বায়েজিদ থানার তাঁতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের জন্য আগামী ১৫ই জানুয়ারি ২০২১ইং রোজ শুক্রবার দিন ধার্য্য করা হয়েছে। চট্রগ্রাম মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক রতন দাশ টুনু ভাইয়ের সহিত সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা ও পরামর্শক্রমে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সম্মেলনের সফলতার জন্য ২১ সদস্য বিশিষ্ট সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাইনুদ্দিন (সাগর), সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন সহ আরো গণ্যমান্য নেতা ও কর্মীদের নিয়ে এই কমিটি করা হয়েছে।


আরও খবর পড়তে দৈনিক তাজা খবর ক্লিক করুন
বায়েজিদ থানা তাঁতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৫ই জানুয়ারিঃ দৈনিক তাজা খবর।